ঢাকা,  বৃহস্পতিবার
২৩ এপ্রিল ২০২৬ , ০৫:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধিতে ঈদ যাত্রায় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী * প্রশ্নফাঁস ও নকল রোধে মাঠ পর্যায়ে কঠোর তদারকি করা হবে : শিক্ষামন্ত্রী * উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে * সংসদ অধিবেশন শুরু বেলা ১১টায় * ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিচ্ছে বিএনপি সরকার * যুক্তরাষ্ট্রকে চমকে দিচ্ছে ইরানের পাল্টা আঘাত, বদলে যাচ্ছে যুদ্ধের হিসাব * মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন * ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী * পাকিস্তানকে হেসেখেলে হারাল বাংলাদেশ * অপারেশন ট্রু প্রমিজ ৪: ৪০তম ধাপে ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা

শীতকালীন কোন শাকসবজি কেন খাবেন

reporter

প্রকাশিত: ০১:৪০:১২অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৪০:১২অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৫

পালংশাক স্বাস্থ্যকর হরমোন উৎপাদনে ভূমিকা রাখে

ছবি: পালংশাক স্বাস্থ্যকর হরমোন উৎপাদনে ভূমিকা রাখে

শীতকালীন শাকসবজি পুষ্টিগুণে ভরপুর, সহজলভ্য ও রোগ প্রতিরোধে কার্যকর। নিয়মিত শাকসবজি খেলে সুষম খাদ্য নিশ্চিত হয় এবং শরীর সুস্থ থাকে।

পালংশাক:
অ্যান্টি–অক্সিডেন্টসমৃদ্ধ। আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিডে ভরপুর। হৃদ্‌রোগ, হাড় ক্ষয় ও বিভিন্ন ক্যানসার প্রতিরোধে সহায়ক।

শিম:
উচ্চ আমিষ ও আঁশযুক্ত। হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্য কমায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।

মুলা:
ভিটামিন ‘সি’ ও বিটা-ক্যারোটিন সমৃদ্ধ। ওজন কমাতে, হজমে, কিডনি ও পিত্তথলির পাথর প্রতিরোধে কার্যকর।

ফুলকপি:
ভিটামিন ‘এ’, ‘বি’, ‘সি’ ও আয়রনে সমৃদ্ধ। রক্ত তৈরিতে সাহায্য করে এবং বিভিন্ন ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখে।

বাঁধাকপি:
ভিটামিন ‘সি’ ও ‘ই’ সমৃদ্ধ। হজমে সহায়ক, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং কোলন ক্যানসার প্রতিরোধে কার্যকর।

টমেটো:
ভিটামিন ‘সি’ ও লাইকোপিনসমৃদ্ধ। ত্বক ও চুল ভালো রাখে, চোখের পুষ্টি জোগায় এবং অ্যান্টি–অক্সিডেন্ট হিসেবে কাজ করে।

মটরশুঁটি:
কম ক্যালরি ও ফ্যাটযুক্ত। ডায়াবেটিস ও হৃদ্‌রোগীদের জন্য উপকারী। হাড় মজবুত করে ও হজমে সাহায্য করে।

reporter