ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি, উত্তরের অপেক্ষায় ঢাকা

reporter

প্রকাশিত: ০৬:২০:১৮অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:২০:১৮অপরাহ্ন , ২৪ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে পাঠানো চিঠির উত্তর না পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

রফিকুল আলম জানান, শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে গত সোমবার দিল্লিকে একটি কূটনৈতিক পত্র (নোট ভারবাল) হস্তান্তর করা হয়েছে। তবে এখনো ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, "আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করব। কোনো উত্তর না পেলে ভারতকে তাগাদাপত্র পাঠানো হবে। নোট ভারবাল পুরো প্রক্রিয়ার অংশ এবং প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী উত্তরের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। বিষয়টির গুরুত্ব অনুযায়ী এটি নির্ধারিত হবে।"

তিনি আরও বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার বিভিন্ন দেশের ভার্চুয়াল বক্তব্য বাংলাদেশ ভালোভাবে নিচ্ছে না, এই বিষয়টিও ভারত সরকারকে জানানো হয়েছে।

ব্রিফিংয়ে রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, মিয়ানমার থেকে নতুন করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সহ সংশ্লিষ্ট সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

রফিকুল আলম আরও জানান, বাংলাদেশে পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি জানুয়ারি মাসে যুক্তরাজ্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশ সফরে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

reporter