ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শেখ হাসিনার বিচার চাই, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে: নাহিদ ইসলাম

reporter

প্রকাশিত: ০৯:২৩:৫২অপরাহ্ন , ২১ মার্চ ২০২৫

আপডেট: ০৯:২৩:৫২অপরাহ্ন , ২১ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন। তিনি আওয়ামী লীগকে 'গণহত্যাকারী, মাফিয়া ও ফ্যাসিস্ট' দল আখ্যা দিয়ে বলেছেন, এই দলের রাজনীতি করার কোনো অধিকার নেই। শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।

নাহিদ ইসলাম তার লিখিত বক্তব্যে বলেন, "গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। এই দলটি গণহত্যা চালিয়ে রাজনীতি করার অধিকার হারিয়েছে। মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরার যেকোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে হবে।"

তিনি আরও যোগ করেন, "আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক দল নয়, তারা গণহত্যাকারী। এদেশে রাজনীতি করার কোনো অধিকার তাদের নেই। জনগণ ৩৬ জুলাই তাদের রায় জানিয়ে দিয়েছে।"

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন দেশব্যাপী বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, "আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের ক্ষোভ দানা বেঁধেছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবো।"

নাহিদ ইসলামের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো না গেলেও, আগামী দিনগুলোতে এই ইস্যু নিয়ে উত্তপ্ত বিতর্কের আশঙ্কা করা হচ্ছে।

reporter