ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

reporter

প্রকাশিত: ০৯:৫০:১৫অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৫০:১৫অপরাহ্ন , ২৭ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা: ‘জয় বাংলা ব্রিগেড’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মিটিংয়ে গৃহযুদ্ধের পরিকল্পনা ও বর্তমান সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ড. রাব্বি আলমকে। এ ছাড়া, মিটিংয়ে অংশগ্রহণকারী আরও ৫০৩ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২৭ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এজাহারে উল্লেখিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত ওই অনলাইন মিটিংয়ে “জয় বাংলা ব্রিগেড” গঠন করে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রীর ক্ষমতা ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয় এবং সেই লক্ষ্যে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন অনেকেই।

মিটিংয়ে ৫৭৭ জন অংশগ্রহণকারী দেশ-বিদেশ থেকে যুক্ত হয়েছিলেন এবং তারা শেখ হাসিনার নির্দেশ পালন করার বিষয়ে একমত হন। ড. রাব্বি আলমের সঞ্চালনায় মিটিংয়ে উপস্থিত নেতাকর্মীদের আলোচনায় সরকারের শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করতে দেওয়ার বিপরীতে গৃহযুদ্ধের ঘোষণা দেওয়া হয়, যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

reporter