ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি: বক্তব্যে দুঃখ প্রকাশ করলেন রিজভী

reporter

প্রকাশিত: ০৩:৫২:৪০অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৫২:৪০অপরাহ্ন , ১২ নভেম্বর ২০২৪

ছবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (সংগৃহীত)।

ছবি: ছবি: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (সংগৃহীত)।

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর বিষয়ে দেওয়া মন্তব্যের সংশোধনী দিয়ে দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে তিনি এ দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "আজ ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে 'বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি' মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হয়েছে।"

বিজ্ঞপ্তিতে রিজভী বলেন, "আজ গণমাধ্যমে প্রকাশিত 'বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে' মর্মে একটি সংবাদ আমার দৃষ্টি আকর্ষণ করেছে। আমি ভেবেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে।"

রিজভী আরও বলেন, "শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্খিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।"

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে রিজভী বলেন, "জাতীয় পর্যায়ে যাদের অবদান আছে, তাদের স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে ইতিহাস ও জনগণ তা সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগের মত সংকীর্ণমনা দল বিএনপি নয়।"

তিনি আরও বলেন, "শেখ মুজিবের ছবি সরিয়ে দেয়া উচিত হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। খন্দকার মোশতাকও তার ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার সেই ছবি টাঙিয়েছিলেন।"

reporter