ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সহকারী পুলিশ সুপার ও ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত

reporter

প্রকাশিত: ০৯:২৩:৫২অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:২৩:৫২অপরাহ্ন , ১৯ নভেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আবারও স্থগিত করা হয়েছে।

রাজশাহীর সারদায় আগামী ২৪ নভেম্বর এই কুচকাওয়াজ অনুষ্ঠানের কথা থাকলেও অনিবার্য কারণবশত তা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ৪০তম ব্যাচের ক্যাডেট সাব-ইন্সপেক্টরদের (এসআই) সমাপনী কুচকাওয়াজ, যা আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটিও একই কারণে স্থগিত করা হয়েছে।

পুলিশ সদর দফতরের মুখপাত্র সহকারী পুলিশ কমিশনার এনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অনিবার্য কারণে সহকারী পুলিশ সুপার এবং ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ জানানো হবে।”

এ নিয়ে সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজ দ্বিতীয়বার স্থগিত করা হলো। এর আগে গত ২০ অক্টোবর অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে তা স্থগিত করা হয়। পরে ২৪ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হলেও সেটিও বাতিল করা হলো।

অনুষ্ঠানগুলো স্থগিত হওয়ার বিষয়ে বিস্তারিত কারণ জানা যায়নি, তবে পুলিশ একাডেমি শিগগিরই নতুন তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

reporter