ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি বাতিল করেছে মাউশি

reporter

প্রকাশিত: ১০:১৭:০৭অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৭:০৭অপরাহ্ন , ২২ জানুয়ারী ২০২৫

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডার সঙ্গে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা সংবলিত বিজ্ঞপ্তি বাতিল করেছে। আজ বুধবার (২২ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি মাউশির মহাপরিচালক অধ্যাপক আবেদ নোমানির সই করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বর্তমান সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার বা প্রোপাগান্ডার সঙ্গে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থী যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশেষত সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ও বিরোধিতার ঝড় ওঠে। সমালোচকরা বিষয়টি শিক্ষার্থীদের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী হিসেবে চিহ্নিত করেন।

সমালোচনার মুখে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্তটি পর্যালোচনা করে তা বাতিলের উদ্যোগ নেয়। এরপর আজ এক নতুন বিজ্ঞপ্তি জারি করে মাউশি পূর্বের বিজ্ঞপ্তি বাতিলের কথা নিশ্চিত করে।

মাউশি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মধ্যে স্বাধীন মতপ্রকাশের অধিকার অক্ষুণ্ণ রাখতে এবং শিক্ষা ব্যবস্থাকে অহেতুক বিতর্ক থেকে মুক্ত রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকল শিক্ষার্থী ও শিক্ষককে সংবেদনশীল হতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বাতিলের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অতিরিক্ত মন্তব্য করা হয়নি। তবে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

reporter