ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের সংঘর্ষে কেউ নিহত হয়নি: ডিএমপি

reporter

প্রকাশিত: ০৭:৫৯:১৯অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:৫৯:১৯অপরাহ্ন , ২৫ নভেম্বর ২০২৪

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ছবি: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে কেউ নিহত হয়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংঘর্ষ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পুলিশ।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি তালেবুর রহমান জানান, ১৬ নভেম্বর ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। ১৮ নভেম্বর তার মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলে শিক্ষার্থীরা হাসপাতালে ভাঙচুর চালায়। ২০ নভেম্বর পুনরায় তারা একই হাসপাতালসহ শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজে ভাঙচুর ও লুটপাট করে।

২৫ নভেম্বর সকালে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের প্রায় ১২-১৫ হাজার শিক্ষার্থী ডেমরার দিকে অগ্রসর হয়। পুলিশ বাধা দিলেও তারা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে পৌঁছে ব্যাপক ভাঙচুর চালায়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

ডিএমপির মুখপাত্র জানান, ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দুইজনের মৃত্যুর যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সংশ্লিষ্ট সবাইকে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ ধৈর্য দেখিয়েছে এবং অতিরিক্ত বল প্রয়োগ এড়িয়েছে বলে উল্লেখ করেন তিনি। ঘটনাটি নিয়ে উত্তেজনা ঠেকাতে পুলিশ পর্যাপ্ত সদস্য মোতায়েন করেছিল।

reporter