ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ০১:০৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী

reporter

প্রকাশিত: ১১:২৫:৫২পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬

আপডেট: ১১:২৫:৫২পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী A N M Ehsanul Haque Milon। তিনি বলেন, বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকদের যেন অপ্রয়োজনীয়ভাবে এক দপ্তর থেকে আরেক দপ্তরে দীর্ঘ সময় ঘুরতে না হয় এবং তাদের সমস্যাগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সমাধান করতে হবে। রাজধানীতে মাউশি মিলনায়তনে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়গুলো দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা প্রয়োজন। তিনি সেবাপ্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে ডিজিটাল অটোমেশন এবং আধুনিক পদ্ধতি চালুর ওপর জোর দেন। একই সঙ্গে বদলির ক্ষেত্রে তদবির সংস্কৃতি বন্ধ করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বদলি কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে সেবাপ্রার্থীরা সহজেই জানতে পারেন তাদের সমস্যার জন্য কোন কর্মকর্তা বা ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে হবে। প্রশাসনের অভ্যন্তরীণ পরিবেশ আরও কার্যকর করতে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং খোলামেলা আলোচনার গুরুত্বও তুলে ধরেন তিনি এবং কর্মকর্তাদের যুক্তির ভিত্তিতে নির্ভয়ে মতামত দেওয়ার আহ্বান জানান। সভায় কর্মকর্তারা অনলাইন সিস্টেম ও সফটওয়্যার ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার বিষয় তুলে ধরলে মন্ত্রী দ্রুত সেগুলো সমাধান করে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ করার নির্দেশ দেন।

reporter