ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সিরিয়ার গৃহযুদ্ধে নিহতের সংখ্যা অর্ধকোটিরও বেশি

reporter

প্রকাশিত: ০৭:৫৪:২০অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৫৪:২০অপরাহ্ন , ০২ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ৫ লাখ ২৮ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। সম্প্রতি সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনামলে বন্দিশালা এবং গণকবরগুলোয় প্রবেশাধিকারের ফলে এই হতাহতের সংখ্যা নিরূপণ সহজ হয়েছে।

ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সংঘর্ষে প্রাণ হারিয়েছে ৬ হাজার ৭৭৭ জন, যার অর্ধেকের বেশি সাধারণ নাগরিক। তবে বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি।

সিরিয়ার গৃহযুদ্ধের সূচনা হয় ২০১১ সালে, যখন গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর সরকার কঠোর দমনপীড়ন চালায়। সংঘাতের ফলে লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এবং সেখানে বিভিন্ন বিদেশি শক্তির হস্তক্ষেপ দেখা গেছে।

২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে নিহতের সংখ্যা আরও বেশি। ২০২৩ সালে সংঘর্ষে ৪ হাজার ৩৬০ জন প্রাণ হারিয়েছিল, যার মধ্যে প্রায় ১ হাজার ৯০০ জন সাধারণ নাগরিক। ২০২৪ সালে নিহতদের মধ্যে ৩ হাজার ৫৯৮ জন সাধারণ নাগরিক, যার মধ্যে ২৪০ জন নারী এবং ৩৩৭ জন শিশু।

এছাড়া ৩ হাজার ১৭৯ জন যোদ্ধা নিহত হয়েছে। তাদের মধ্যে পূর্ববর্তী শাসনকালের সৈন্য, ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং চরমপন্থীরাও রয়েছেন।

সিরিয়ায় চলমান এই গৃহযুদ্ধ কেবল প্রাণহানি নয়, দেশের সামাজিক, রাজনৈতিক, এবং অর্থনৈতিক কাঠামোও ধ্বংস করে দিয়েছে। সংঘাতের কারণে বিশ্বব্যাপী উদ্বাস্তু সংকট তীব্রতর হয়েছে এবং মানুষের মানবাধিকার লঙ্ঘনের মাত্রা অতিক্রম করেছে।

reporter