ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৭ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সিরিয়ার মার্কিন ঘাঁটিতে গোলাবর্ষণ, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

reporter

প্রকাশিত: ০৭:২৪:৩১অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

আপডেট: ০৭:২৪:৩১অপরাহ্ন , ২৩ জুন ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব হাসাকাহ প্রদেশে কাসরুক এলাকায় হামলার ঘটনা, সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে স্পষ্ট নয় কোনো পক্ষ

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। স্থানীয় সূত্র অনুযায়ী, সোমবার এ হামলার ঘটনা ঘটে।

ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, গোলাবর্ষণের পর ঘাঁটির প্রধান ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার তাৎক্ষণিক পর নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়।

ঘটনার পরপরই সামরিক ঘাঁটিটিতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। এখনো পর্যন্ত হামলার বিস্তারিত ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো পক্ষ স্পষ্টভাবে কিছু জানায়নি।

উল্লেখ্য, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলোতে কুর্দি বাহিনী তৎপর রয়েছে। এসব ঘাঁটি নিয়মিত ইরানপন্থী গোষ্ঠীগুলোর হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।

reporter