ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শিশু মৃত্যুর ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মির্জা ফখরুলের

reporter

প্রকাশিত: ০১:৪৪:৫৮অপরাহ্ন , ১৪ মার্চ ২০২৫

আপডেট: ০১:৪৪:৫৮অপরাহ্ন , ১৪ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরার ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় তিনি বিদেহী শিশুটির আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মির্জা ফখরুল বলেন, "এটি একটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। কিছু নরপশু শিশুটির ওপর যে নিষ্ঠুরতা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই নিষ্ঠুরতা শিশুটির শরীর ও মনকে তছনছ করে দিয়েছে। সেই শিশুটি এখন আমাদের মধ্যে নেই, আর তাকে হারানোর শোক ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।"

তিনি আরও বলেন, "শিশুটি দীর্ঘ সময় ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যু আমাদের সমাজের এক গভীর অসহায়ত্বের চিত্র তুলে ধরে।"

মির্জা ফখরুল সরকারকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "এই নরপশুদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যেন ভবিষ্যতে এমন নৃশংসতা আর না ঘটে।"

উল্লেখ্য, শিশুটি আজ দুপুরে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার অবস্থার অবনতি হলে সকাল থেকেই তাকে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দুইবার তাকে স্থিতিশীল করা সম্ভব হলেও তৃতীয়বার হৃৎস্পন্দন ফিরে আসেনি।

এই ঘটনায় দেশব্যাপী গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশিত হয়েছে। মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে, কিভাবে এমন নির্দয় ঘটনা ঘটে এবং সমাজে নৃশংসতা কমানোর জন্য কিভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যেতে পারে।

reporter