ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সন্তানদের সাক্ষী রেখে আবারও বিয়ে করলেন সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার

reporter

প্রকাশিত: ০৯:১৯:১৭অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:১৯:১৭অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

সানি লিওন। ছবি: সংগৃহীত

ছবি: সানি লিওন। ছবি: সংগৃহীত

বিয়ের ১৩ বছর পর মালদ্বীপে নতুন করে একে অপরকে ভালোবাসায় বাঁধলেন সানি-ড্যানিয়েল

বলিউড অভিনেত্রী সানি লিওন এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে এবার সাক্ষী ছিলেন তাদের তিন সন্তান। ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে সাদা পোশাকে এক মনোরম বিয়ের আয়োজন করেন তারা। এই বিশেষ দিনে তাদের সন্তান নিশা, নোয়া ও আশের উপস্থিত ছিলেন।

সানি লিওন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে লিখেন, "আজ আমরা শুধু তিনজনের সামনে একে অপরকে বিয়ে করলাম, আমাদের সন্তানদের সামনে। সৃষ্টিকর্তা, পরিবার এবং বন্ধুদের সামনে আমাদের প্রথম বিয়ে ছিল, কিন্তু আজ আমরা শুধু নিজেদের মধ্যে আরও ভালোবাসা ও সময় নিয়ে বিয়ে করেছি। আজও তুমিই আমার জীবনের ভালোবাসা এবং আজীবন সেটাই থাকবে!"

reporter