ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

সন্ত্রাসী হামলার ঝুঁকিতে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য

reporter

প্রকাশিত: ১০:০৯:৫৭অপরাহ্ন , ০৩ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:০৯:৫৭অপরাহ্ন , ০৩ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের ফরেন অফিস সন্ত্রাসী হামলার সম্ভাবনার কারণে তাদের নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রকাশিত হালনাগাদ নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশে শহর ও নগরের জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা এবং রাজনৈতিক সভা–সমাবেশে নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে।

ব্রিটিশ ফরেন অফিসের তথ্যমতে, কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাতে পারে যাদের তারা ইসলাম-বিরোধী জীবনযাপন বা মতামত পোষণকারী মনে করে। এতে ব্রিটিশ নাগরিকদের চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের হাইকমিশন থেকে বলা হয়েছে, ভ্রমণের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে, পুলিশের স্থাপনাগুলোর আশপাশে সতর্ক থাকতে এবং বড় ধরনের সমাবেশ বা জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে সহিংসতার প্রেক্ষাপট তুলে ধরে তারা উল্লেখ করেছে যে পরিস্থিতি এখনও অস্থির এবং রাজনৈতিক মিছিল বা সমাবেশে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনাগুলি ঘটতে পারে।

তাছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও রয়েছে। এসব স্থান এড়িয়ে চলার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য ব্রিটিশ নাগরিকদের সতর্ক করা হয়েছে। জরুরি প্রয়োজনে ভ্রমণের সময় সর্বদা সতর্ক থাকতে এবং নিরাপত্তাজনিত আপডেট জানার জন্য এফসিডিওর ওয়েবসাইট নিয়মিত পরিদর্শনের আহ্বান জানানো হয়েছে।

এই সতর্কতা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির প্রতি আন্তর্জাতিক পর্যায়ের উদ্বেগ প্রকাশ করে। এ ধরনের পরামর্শ সত্ত্বেও, স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তারা সম্ভাব্য সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।

reporter