ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্টে তিন শিক্ষার্থীর মৃত্যু

reporter

প্রকাশিত: ০১:০৭:১৪অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০১:০৭:১৪অপরাহ্ন , ২৩ নভেম্বর ২০২৪

পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত

ছবি: পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থীরা হলেন মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। জানা গেছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রায় ৪৬০ শিক্ষার্থী বিআরটিসির ডাবল ডেকার বাস ও মাইক্রোবাসে করে মাটির মায়া ইকো রিসোর্টে যাচ্ছিলেন।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গ্রামীণ সড়ক ধরে যাওয়ার সময় উদয়খালী বাজারে বাসটি বিদ্যুতের তারে স্পর্শ করলে দুর্ঘটনাটি ঘটে। বিদ্যুতায়িত বাস থেকে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন জানান, বাসের বিদ্যুতায়নের ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয়।

reporter