ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সড়ক দুর্ঘটনায় পবিপ্রবির উপ-পরিচালকের মৃত্যু

reporter

প্রকাশিত: ১০:৩০:৩৮পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১০:৩০:৩৮পূর্বাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও দুমকি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু হানিফ (৪৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার রাতে দুমকি-বরিশাল সড়কের দপদপিয়া জিরো পয়েন্টের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুমকি সরকারি জনতা কলেজ মাঠে অনুষ্ঠিত ডে-নাইট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্টের সেমি-ফাইনাল খেলা শেষে নিজ মোটরসাইকেলে বরিশালের বাসায় ফিরছিলেন আবু হানিফ। পথিমধ্যে তার মোটরসাইকেল একটি দ্রুতগামী যানবাহনের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু হানিফের অকাল মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার মাছুয়াখালী গ্রামেও শোকের মাতম চলছে।

আজ শনিবার সকাল ৯টায় পবিপ্রবি ক্যাম্পাসে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয়রা অংশ নেবেন। পরে তার মরদেহ দশমিনার মাছুয়াখালী গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

আবু হানিফের এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং স্থানীয় বিভিন্ন সংগঠন শোক প্রকাশ করেছে। তার মৃত্যু ক্রীড়া অঙ্গন এবং শিক্ষাক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

reporter