ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেট পরিবর্তন হয়নি: মির্জা আব্বাস

reporter

প্রকাশিত: ০৭:০৯:১৫অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৭:০৯:১৫অপরাহ্ন , ১৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকার পরিবর্তন হলেও দেশে সিন্ডিকেটের অবস্থা অপরিবর্তিত রয়েছে। রোজা উপলক্ষে নিত্যপণ্যের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ায় তিনি সরকারের সমালোচনা করেন। মির্জা আব্বাস শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

মির্জা আব্বাস তার বক্তব্যে বলেন, যারা ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণ এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি নিয়ে উসকানি দিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তিনি বলেন, এই লোকদের সঙ্গে সখ্যতা থাকার কারণে তারা গ্রেপ্তার হচ্ছেন না।

এছাড়া, মির্জা আব্বাস জাতীয় নির্বাচনের প্রসঙ্গে বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে, তবে সরকার বিভ্রান্তি সৃষ্টি করতে নানা ধরনের বক্তব্য দিচ্ছে। তিনি জানান, সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মিশে নির্বাচনের প্রক্রিয়া ব্যাহত করতে চাইছে।

দলে নবায়ন প্রসঙ্গে তিনি বলেন, দলে সদস্য নবায়ন করার সময় সাবধান ও সচেতন থাকা প্রয়োজন। যারা অপকর্মে যুক্ত তাদের দলভুক্তি করা উচিত নয়। তিনি আরও বলেন, বিএনপির মধ্যে স্বার্থান্বেষী ও সুবিধাবাদী ব্যক্তির উপস্থিতি বেড়েছে এবং সেই কারণে দলের জন্য ভালো কর্মী খুঁজে বের করা গুরুত্বপূর্ণ।

মির্জা আব্বাস বলেন, ঋণখেলাপি হওয়ার কারণে অন্য রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু কেন বিএনপিকে দায়ী করা হচ্ছে? তিনি অভিযোগ করেন, অন্য রাজনৈতিক দলগুলো তাদের অপরাধ ঢাকার জন্য বিএনপির নামে অপপ্রচার করছে এবং তাদের বিরুদ্ধে অযথা দোষারোপ করা হচ্ছে।

অপরদিকে, তিনি ষড়যন্ত্রের পথ পরিহার করে দেশের স্বার্থে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান।

reporter