ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সরকার ভিয়েতনাম থেকে চাল আমদানি করবে

reporter

প্রকাশিত: ১০:৪২:২৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪২:২৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সরকার ভিয়েতনাম থেকে চাল আমদানি করার পরিকল্পনা করছে। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে (জি টু জি) আমদানির বিষয়ে দ্বিপক্ষীয় সভা আগামীকাল বুধবার (২২ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হবে। খাদ্য মন্ত্রণালয়ের বৈদেশিক সংগ্রহ শাখার একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সরকার এ বছর ভারত, পাকিস্তান, মিয়ানমার এবং ভিয়েতনাম থেকে মোট ৯ লাখ মেট্রিক টন চাল আমদানি করবে।

আলী ইমাম মজুমদার বলেন, ইতোমধ্যে ভারত এবং মিয়ানমার থেকে প্রায় ৫০ হাজার টন চাল দেশে পৌঁছেছে। পাকিস্তান থেকেও ৫০ হাজার টন চাল আমদানির প্রক্রিয়া চলছে। চাল আমদানির ফলে বাজারে মোটা চালের দাম প্রতি কেজিতে ৫ টাকা কমেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, রমজান মাসকে সামনে রেখে সরকারের পক্ষ থেকে একটি খাদ্যবান্ধব কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় সারা দেশে ৫০ লাখ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। সরকারের এই উদ্যোগ বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্নআয়ের মানুষের জন্য সাশ্রয়ী খাদ্য সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

reporter