ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছে

reporter

প্রকাশিত: ০৪:৪১:৫৯অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:৪১:৫৯অপরাহ্ন , ২৪ নভেম্বর ২০২৪

প্রতীকী ছবি

ছবি: প্রতীকী ছবি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মখলেস উর রহমান আজ রবিবার এক সংবাদ সম্মেলনে জানান, সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে।

তিনি বলেন, "অনেকেই দীর্ঘদিন পর এই বিবরণী জমা দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছিলেন না, এ কারণে সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।" তিনি আরও জানান, এ বিষয়ে একটি সার্কুলার শীঘ্রই ইস্যু করা হবে।

প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার নিয়ম থাকলেও, এই বছর তা ৩০ নভেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

reporter