ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

reporter

প্রকাশিত: ০৩:৪৮:৩০অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

আপডেট: ০৩:৪৮:৩০অপরাহ্ন , ২১ নভেম্বর ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

ছবি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

সশস্ত্র বাহিনী দিবসের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ ১২ বছর পর এ আয়োজনে যোগ দিচ্ছেন তিনি, যা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করছে।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়। গত মঙ্গলবার দুপুরে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে রাজনৈতিক শিষ্টাচার ও একাত্মতার বার্তা পৌঁছে দেওয়ার প্রত্যাশা রয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রীয় ও সামরিক উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত থাকবেন।

reporter