ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

স্তন ক্যান্সারে ভুগছেন অভিনেত্রী হিনা খান

reporter

প্রকাশিত: ০২:২২:৪৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

আপডেট: ০২:২২:৪৫অপরাহ্ন , ১৩ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে স্তন ক্যান্সারে আক্রান্ত বলিউড অভিনেত্রী হিনা খান। কঠিন এই রোগের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। মাঝে মাঝেই শারীরিক নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার শারীরিক অবস্থার খবর ভক্তদের জানান।

সম্প্রতি হিনা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন নোট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সব সময় আপনার উপর বিশ্বাস রাখতে চাই।’

হিনার এই পোস্ট দেখে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। কেন অভিনেত্রী এমন পোস্ট দিয়েছেন? তার কথাগুলো অনেকের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে। কিছু ভক্ত মনে করছেন হয়তো হিনা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছেন, যা তার অসুস্থতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হিনার দ্রুত সুস্থতার জন্য অনেকেই প্রার্থনা করছেন।

উল্লেখ্য, কিছু সিনেমায় কাজ করলেও ছোট পর্দার অভিনেত্রী হিসেবে অধিক পরিচিত হিনা খান। জনপ্রিয় সিরিয়াল ‘ইয়ে রিসতা ক্যায়া কহেলাতা হ্যায়’-এর মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন। এরপর তিনি ‘কসৌটি জিন্দেগি কি’ ও ‘নাগিন ৫’-সহ অন্যান্য ধারাবাহিকে কাজ করেছেন। তিনি রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর খতরো কে খিলাড়ি’ সিজন ৮ ও ১৩, এবং ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছেন। হিনা অনেক ধারাবাহিকে বিশেষ উপস্থিতি বা অতিথি শিল্পী হিসেবেও দেখা দিয়েছেন।

reporter