ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭২৩ কল: বিচারপ্রার্থীদের সহায়তায় প্রশংসিত উদ্যোগ

reporter

প্রকাশিত: ০৪:৩২:১৬অপরাহ্ন , ২৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৪:৩২:১৬অপরাহ্ন , ২৮ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের বিচারপ্রার্থীদের সহায়তায় চালুকৃত হেল্পলাইনে দুই মাসে ৭২৩টি কল গ্রহণ করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ২৫ সেপ্টেম্বর এই সেবা চালু করেন। সেবাটির মাধ্যমে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং অভিযোগ নিষ্পত্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

হেল্পলাইনের মাধ্যমে ৪২৬টি কলের মাধ্যমে আইনি পরামর্শ প্রদান, ২৪৩টি কলের মাধ্যমে মামলা সংক্রান্ত তথ্য সরবরাহ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের বিষয়ে ৪২টি কল গ্রহণ করা হয়। অভিযোগগুলোর ওপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সালাউদ্দিন দোলন বলেন, “এই উদ্যোগ সেবা প্রার্থীদের হয়রানি কমিয়ে ইতিবাচক পরিবর্তন এনেছে। এটি সর্বোচ্চ আদালতের মর্যাদা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।”

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি শাখার সেবাগ্রহীতারা এখন ০১৩১৬১৫৪২১৬ নম্বরে কল করে দ্রুত ও নির্ভরযোগ্য সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। বিচার বিভাগীয় কর্মকর্তার তত্ত্বাবধানে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা কার্যক্রম চালু রয়েছে।

প্রধান বিচারপতির ১২ দফা নির্দেশনার ভিত্তিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে হেল্পলাইন চালুর এই উদ্যোগকে সময়োপযোগী ও মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

reporter