ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৫ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

শুরুতেই ধাক্কা খেয়ে বাংলাদেশ, তাসকিন-মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া

reporter

প্রকাশিত: ০৯:০৭:২১অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৭:২১অপরাহ্ন , ০৬ নভেম্বর ২০২৪

ছবি: বিসিবি/ফেসবুক

ছবি: ছবি: বিসিবি/ফেসবুক

শারজাহে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের ২৩৫ রানে আটকালো টাইগাররা

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেলো বাংলাদেশ। দলীয় ১২ রানে ওপেনার তানজিদ হাসান ৩ রান করে গাজানফারের স্পিনে বোল্ড হয়ে ফিরে গেছেন।

তবে বাংলাদেশের বোলিং আক্রমণের ধুন্ধুমার শুরু করেছিলেন তাসকিন আহমেদ, যার পরে মুস্তাফিজুর রহমানের ধ্বংসাত্মক বোলিং আফগানিস্তানকে চাপে ফেলে দেয়। পাওয়ার প্লেতে দ্রুত ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে আফগানিস্তান, তবে হাশমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবির দৃঢ় প্রতিরোধে দলটি লড়াইয়ের মতো সংগ্রহ গড়ে। শহিদি করেন ৫২ রান, আর নবি ৮৫ রানের ঝোড়ো ইনিংস খেলে আফগানিস্তানকে সাড়ে দুইশো পার করতে সহায়তা করেন।

বাংলাদেশের পেসাররা ছিলেন দুর্দান্ত। তাসকিন ও মুস্তাফিজ দুজনেই ৪টি করে উইকেট শিকার করেন, যা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ওয়ানডেতে দুই পেসারের ৪ উইকেট অর্জন। শরিফুল ইসলামও কার্যকরী সাপোর্ট দিয়ে ৯.৪ ওভারে মাত্র ৩২ রানে নেন ১ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ৪৯.৪ ওভারে ২৩৫ রান
গুরুত্বপূর্ণ পারফর্মাররা: শাহিদি ৫২, নবি ৮৫, খারোটে ২৭*
বাংলাদেশের বোলিং: তাসকিন ১০-০-৫৩-৪, মুস্তাফিজ ১০-০-৫৮-৪, শরিফুল ৯.৪-০-৩২-১

reporter