ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১,৬৬৬ টাকা

reporter

প্রকাশিত: ১২:০৫:০১পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:০৫:০১পূর্বাহ্ন, ০৯ ডিসেম্বর ২০২৪

ফাইল ছবি

ছবি: ফাইল ছবি

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সর্বোচ্চ ২২ ক্যারেটের স্বর্ণের ভরিতে দাম বৃদ্ধি পেয়েছে ১,৬৬৬ টাকা। নতুন নির্ধারিত মূল্যে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা। নতুন এই দাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (৯ ডিসেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমলেও আন্তর্জাতিক বাজারে ওঠানামার প্রভাব বিবেচনায় দেশে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এর আগে ১ ডিসেম্বর স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ১,৪৮১ টাকা কমানো হয়েছিল।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৩৩৯ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৩২ হাজার ৯৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ১৩ হাজার ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ৯২ হাজার ৯৩৯ টাকা।

অপরদিকে, রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ২ হাজার ৫৭৮ টাকায়, ২১ ক্যারেটের রুপা ২ হাজার ৪৪৯ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ২ হাজার ১১১ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫৮৬ টাকায় পাওয়া যাবে।

দেশের স্বর্ণের বাজারে মূল্য বৃদ্ধি নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় বাজারে সরবরাহ সংকটের কারণে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এতে ক্রেতাদের ওপর প্রভাব পড়লেও এটি বাজার স্থিতিশীল রাখতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

স্বর্ণ ব্যবসায়ীরা আরও জানান, বাজারে স্বর্ণের চাহিদা ও সরবরাহের ভারসাম্য বজায় রাখতে তারা নিয়মিত মূল্য পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন। আগামী দিনগুলোতে স্বর্ণের আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার প্রেক্ষিতে দেশে মূল্য পুনর্বিবেচনার বিষয়টি আলোচনা করা হবে।

প্রসঙ্গত, স্বর্ণের দামের এই পরিবর্তন দেশের সাধারণ ক্রেতাদের পাশাপাশি বড় ব্যবসায়িক ক্রেতাদের কেনাকাটায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে রুপার দাম অপরিবর্তিত রাখায় কিছুটা হলেও বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

reporter