ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

তামিমদের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ

reporter

প্রকাশিত: ০৩:০৯:২৬অপরাহ্ন , ২৫ এপ্রিল ২০২৫

আপডেট: ০৩:০৯:২৬অপরাহ্ন , ২৫ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের দুই ম্যাচ নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটে সৃষ্টি হয়েছে অস্থিরতা। এই পরিস্থিতিতে শুক্রবার সকাল থেকেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেটারদের উপস্থিতি লক্ষ করা যায়। জানা গেছে, বিসিবি সভাপতি ফারুক আহমেদ আজ তামিম ইকবালদের সঙ্গে একটি জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন।

বেলা এগারোটার দিকে মিরপুরে প্রবেশ করেন তামিম ইকবাল। এরপর একে একে সেখানে উপস্থিত হন মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান, নাঈম শেখ এবং শরিফুল ইসলাম। একাডেমি ভবনে দীর্ঘ সময় ধরে ক্রিকেটারদের মধ্যে আলোচনার পর জানা যায়, জুমার নামাজের বিরতির পর বিসিবি সভাপতি ফারুক আহমেদ ক্রিকেটারদের সঙ্গে একটি বৈঠকে অংশ নেবেন।

বৈঠকে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আলোচনার মূল বিষয় হবে ঢাকা প্রিমিয়ার লিগে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা এবং সম্প্রতি আম্পায়ারিং নিয়ে ক্রিকেটারদের অসন্তোষ।

ক্রিকেটারদের পক্ষ থেকে এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছেন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে, বিসিবি সভাপতির সঙ্গে বৈঠক শেষ হওয়ার পর তিনি গণমাধ্যমের সামনে এই বিষয়ে কথা বলতে পারেন।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নেতৃত্বে ছিলেন তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব পান তরুণ ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। কিন্তু সম্প্রতি লিগে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রেক্ষিতে তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করে আম্পায়ার্স কমিটি, যা নিয়ে ক্রিকেটারদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে ক্রিকেটারদের পক্ষ থেকে বোর্ডের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এমন সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায়।

reporter