ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে ইরান * ডিউটি ফাঁকি দিয়ে বেসরকারি চেম্বার করা চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী * শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি

তামিমের ‘বেশি লাগতে যেও না’ মন্তব্য নিয়ে সাব্বিরের প্রতিক্রিয়া

reporter

প্রকাশিত: ০৩:২০:৪০অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৩:২০:৪০অপরাহ্ন , ১৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল সম্প্রতি খেলা চলাকালীন বেশ কিছু সময় মেজাজ হারাতে দেখা যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবারের ম্যাচে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটার সাব্বির রহমানকে সতর্ক করেছেন। তবে থিসারা পেরেরার হস্তক্ষেপে পরিস্থিতি আরও বাড়েনি। এবার এই ঘটনার ব্যাপারে মুখ খুলেছেন সাব্বির।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে ব্যাট করছিলেন তামিম ইকবাল ও ডেভিড মালান। ৯ম ওভারের একটি বলে সাব্বির শটের শট বাউন্ডারি লাইনের কাছে ঠেকান। তবে বলটি উইকেটরক্ষকের কাছে ফেরত না পাঠিয়ে সামনেই ফেলে দেন। এটি ক্রিকেটে 'ফেইক ফিল্ডিং' হিসেবে পরিচিত, যা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। এতে তামিম চটে গিয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, "বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।"

তামিম আরও কিছু কথা বলেন, যেগুলি ভিডিওতে স্পষ্ট শোনা যায়নি। এর পরেই সাব্বির তামিমের দিকে এগিয়ে আসতে থাকেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা এবং ফিল্ড আম্পায়াররা তা শান্ত করেন।

আজ শুক্রবার একটি টেলিভিশন চ্যানেলে সাব্বির এই ঘটনা নিয়ে বলেন, "মাঠে যে ঘটনাই ঘটে, সেটা মাঠেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার সিনিয়র বড় ভাই। তিনি রেসপেক্টেড বড় ভাই এবং লিজেন্ড ক্রিকেটার। বাংলাদেশের ক্রিকেটে এমন ক্রিকেটার আর আসবে না। উনার হিট দ্য মোমেন্টে এই ঘটনা ঘটেছে। আমি তাতে কিছু মনে করিনি। উনি আমার খুবই ক্লোজ বড় ভাই। আমাদের সম্পর্ক খুবই ভালো। আমি আশা করি, সম্পর্কটা চিরস্থায়ী থাকবে এবং ভবিষ্যতেও ভালো থাকবে।"

reporter