ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

টাঙ্গাইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

reporter

প্রকাশিত: ০৯:০৫:০০পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪

আপডেট: ০৯:০৫:০০পূর্বাহ্ন, ১৯ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পৌর এলাকার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেয়। মধুপুর থানার ওসি এমরানুল কবীর ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহতদের মধ্যে পিকআপের চালক ও তার সহকারী রয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নামপরিচয় নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

reporter