ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

তারেক রহমান দেশে ফিরবেন মামলার নিষ্পত্তির পর: মির্জা ফখরুল

reporter

প্রকাশিত: ০৮:৪২:৪০অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৮:৪২:৪০অপরাহ্ন , ১২ ডিসেম্বর ২০২৪

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপি মহাসচিব। ছবি : সংগৃহীত

ছবি: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথা বলেন বিএনপি মহাসচিব। ছবি : সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি দেশে ফিরবেন যখন তার বিরুদ্ধে থাকা সব মামলা নিষ্পত্তি হয়ে যাবে। তারেক রহমানের বিরুদ্ধে অনেক মিথ্যা ও প্রতিহিংসামূলক মামলা রয়েছে, যেগুলোর নিষ্পত্তি হলে তিনি দেশে ফিরবেন।

১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে লন্ডন থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জানান, তার লন্ডন সফর সফল ও ফলপ্রসূ ছিল। সফরের সময়ে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিএনপির নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তিনি বলেন, “লন্ডনে আমাদের সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।”

মির্জা ফখরুল বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনাদের (দেশবাসী) ধৈর্য ধরতে হবে। ছাত্র-জনতার আন্দোলনে বিশাল বিজয় অর্জিত হয়েছে। এই বিজয়কে সার্থক ও ফলপ্রসূ করতে হলে সবাইকে ধৈর্যসহকারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “আমরা আশা করি, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে নির্বাচনের প্রস্তুতি নেবে। জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের দিকে এগিয়ে যাবে।”

এদিকে, গত ৩০ নভেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে লন্ডনে সফর করেন। আজ (১২ ডিসেম্বর) তিনি সফর শেষে দেশে ফিরলেন।

reporter