ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:৩০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

তারেক রহমানের চার মামলা বাতিলের রায় বহাল

reporter

প্রকাশিত: ১০:৪২:৫৪অপরাহ্ন , ০৫ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:৪২:৫৪অপরাহ্ন , ০৫ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিলের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রোববার (৫ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ রাষ্ট্রপক্ষের ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন। এর মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে চারটি মামলার কার্যক্রম বাতিলের হাইকোর্টের রায়ই কার্যকর থাকবে।

হাইকোর্টে ২০০৭ ও ২০০৮ সালে তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা চারটি মামলার কার্যক্রম বাতিলের জন্য আবেদন করেন তার আইনজীবীরা। প্রাথমিক শুনানিতে হাইকোর্ট রুলসহ আদেশ দেন এবং চূড়ান্ত শুনানি শেষে ২৩ অক্টোবর এক রায়ে এই মামলাগুলোর কার্যক্রম বাতিল ঘোষণা করা হয়। রায়ের পর রাষ্ট্রপক্ষ ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ দায়ের করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটি খারিজ করে দেয়।

রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানি করেন অতিরিক্ত এটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক, মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা এবং ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। অন্যদিকে, তারেক রহমানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার কায়সার কামাল।

তারেক রহমানের আইনজীবীরা জানিয়েছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এবং হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলাগুলো দায়ের করা হয়েছিল। তারা সর্বোচ্চ আদালতের এই রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন।

reporter