ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:২৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* শিক্ষকদের যেন দপ্তরে দপ্তরে ঘুরতে না হয়: শিক্ষামন্ত্রী * প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সতর্ক থাকার আহ্বান * আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল

তাসকিন-নাহিদের জোড়া আঘাতে চাপে নিউজিল্যান্ড

reporter

প্রকাশিত: ০৯:৪১:৫৬অপরাহ্ন , ২৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৯:৪১:৫৬অপরাহ্ন , ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংসের শুরুটা একেবারেই ভালো হলো না। বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। প্রথম ওভারে তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন উইল ইয়াং। এরপর নাহিদ রানার ওভারে বিদায় নেন নিউজিল্যান্ডের সেরা ব্যাটার ও অধিনায়ক কেন উইলিয়ামসন।

তৃতীয় ওভারের তৃতীয় বলে নাহিদের ১৪৭.৫ কিমি গতির ইনসুইঙ্গারে ব্যাটের কানা ছুঁয়ে বল চলে যায় উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে, যিনি সহজেই ক্যাচটি ধরে নেন। মাত্র ৫ রান করেই মাঠ ছাড়েন কিউই অধিনায়ক উইলিয়ামসন। তার বিদায়ের পর আরও চাপে পড়ে নিউজিল্যান্ড।

এর আগে, ইনিংসের প্রথম ওভারেই তাসকিন আহমেদ তার বোলিং দক্ষতা দেখান। ওভারের শেষ বলে এক দুর্দান্ত ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন ওপেনার উইল ইয়াং, কোনো সুযোগই পাননি তিনি। প্রথম ওভারেই উইকেট মেইডেন করে বাংলাদেশের জন্য দারুণ সূচনা এনে দেন তাসকিন।

রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে। টাইগারদের ইনিংসের মূল ভিত্তি ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার ৭৭ রানের ধৈর্যশীল ইনিংসে ছিল ৯টি চারের মার, তবে কোনো ছক্কা ছিল না। শান্তর ইনিংসের পাশাপাশি জাকের আলীর ৪৫ রানের কার্যকরী ইনিংস এবং রিশাদ হোসেনের ২৬ রানের ঝোড়ো ব্যাটিং বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। এছাড়া ও'রউর্ক ২টি এবং ম্যাট হেনরি ও কাইল জেমিসন ১টি করে উইকেট দখল করেন।

reporter