ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

থার্টিফার্স্ট নাইটে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

reporter

প্রকাশিত: ১২:৪০:৪৫অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১২:৪০:৪৫অপরাহ্ন , ৩১ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

থার্টিফার্স্ট নাইট উপলক্ষে ইংরেজি নতুন বর্ষ উদযাপনে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে রাজধানীর প্রতিটি থানা এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। আতশবাজি ও ফানুস ওড়ানোর ওপর ডিএমপির পক্ষ থেকে বিশেষ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ডিএমপির নির্দেশনায় থানা এলাকায় কেউ যাতে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো অনুষ্ঠান আয়োজন করতে না পারে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। ফানুস ও আতশবাজি বিক্রেতাদের বিক্রি থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে এবং এই বিষয়ে অভিযান পরিচালনা করেছে বিভিন্ন থানার পুলিশ।

অন্যদিকে, ফানুস ও আতশবাজি থেকে সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি সামাল দিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর হাই-অ্যালার্ট জারি করেছে। দেশের সব ফায়ার স্টেশন সতর্ক অবস্থায় থাকার নির্দেশনা পেয়েছে।

ইংরেজি নববর্ষ উদযাপনে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা। এসব এলাকায় উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠানের অনুমতি নেই। পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্থাপন করা হবে নিরাপত্তা চেকপোস্ট, যেখানে সন্দেহজনক কাউকে তল্লাশি করবে পুলিশ। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে ডিএমপি।

reporter