ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তিন শিক্ষার্থী আটকের প্রতিবাদে উত্তরা থানায় উত্তেজনা

reporter

প্রকাশিত: ১১:৪৫:৩১অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:৪৫:৩১অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় তিন শিক্ষার্থীকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ সড়কে বৈষম্যবিরোধী ছাত্রদের আয়োজিত এক সভা থেকে আকাশ, রবিন ও বাপ্পি নামের তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

শিক্ষার্থীদের দাবি, তাদের সহপাঠীদের উত্তরা পূর্ব থানায় রাখা হয়েছে। তবে প্রকৃতপক্ষে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাদের আটক করে পূর্ব থানার হেফাজতে দেয়। এই বিভ্রান্তির কারণে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে প্রথমে উত্তরা পূর্ব থানা ঘেরাও করে এবং পরে সন্ধ্যা ৭টার দিকে উত্তরা পশ্চিম থানায় গিয়ে হামলা চালায়।

হামলার সময় শিক্ষার্থীদের ছোড়া ইটপাটকেলে থানার গেট ক্ষতিগ্রস্ত হয় এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মহাদেব মারধরের শিকার হন। পুলিশের একাধিক সূত্র হামলার বিষয়টি নিশ্চিত করেছে। উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার সময় ঘটনার সত্যতা স্বীকার করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান, অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) আহম্মেদ আলী ও সহকারী কমিশনার সাদ্দাম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে উত্তরা পূর্ব থানার কম্পিউটার ল্যাব রুমে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের আলোচনা হয়। আলোচনার পর পুলিশের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করে এবং পরিস্থিতি শান্ত হয়।

reporter