ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তিস্তার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার আন্দোলন শুরু

reporter

প্রকাশিত: ০৫:২২:৫২অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৫:২২:৫২অপরাহ্ন , ১৭ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

তিস্তা নদীর পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’ নামক সংগঠন ৪৮ ঘণ্টার এক কর্মসূচি ঘোষণা করেছে। এ আন্দোলনের প্রথম দিন দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজ এলাকায় কর্মসূচি শুরু হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ তিস্তা ব্যারাজ এলাকায় এসে সমবেত হতে শুরু করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে টানা ৪৮ ঘণ্টা। কর্মসূচির জন্য তিস্তা নদীর বুকে একটি মঞ্চ তৈরি করা হয়েছে এবং অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানা গেছে, আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ লাগাতার অবস্থান করবেন। তারা বিশ্ববাসীকে তিস্তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানাতে রাতের বেলা হাজার হাজার মশাল জ্বালাবেন। কর্মসূচিতে বিভিন্ন এলাকায় নানা ধরনের প্রতিবাদও থাকবে।

এ আন্দোলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ভার্চুয়ালি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা জানিয়েছেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

এ আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, ‘‘বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে এসেছে। আমাদের কর্মসূচি শুরু হয়েছে এবং আমরা আশা করি, তিস্তার পানিবণ্টন চুক্তি এবং সংশ্লিষ্ট মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়িত হবে।’

reporter