ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তিতুমীর কলেজের শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

reporter

প্রকাশিত: ০৭:২১:৪৯অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

আপডেট: ০৭:২১:৪৯অপরাহ্ন , ১৮ নভেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ নভেম্বর – রাজধানীর মহাখালীতে সড়ক থেকে অবরোধ তুলে নেয়ার কয়েক ঘণ্টা পরই আবারও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যা থেকে কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করে তারা, যার ফলে সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিশন গঠনের বিষয়ে কোনো সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। এ কারণেই তারা আবারও অবরোধের পথে নেমেছেন।

এর আগে সকাল ১১টা থেকে মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সাড়ে ৪ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়া হলেও দিনের বেশিরভাগ সময় নগরবাসীকে অসহনীয় যানজটের ভোগান্তি পোহাতে হয়। অবরোধের কারণে মহাখালী, আমতলী, জাহাঙ্গীর গেটসহ আশপাশের এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের অবরোধের ফলে সব ধরনের ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। বিক্ষোভের মধ্যে বিমানবন্দর থেকে কমলাপুরগামী একটি ট্রেন থামানোর চেষ্টা করেন তারা। ট্রেনটি থামতে না চাইলে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ কয়েকজন আহত হন এবং ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাখালীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের এ ধরনের বিক্ষোভের ফলে রাজধানীর জনজীবনে চরম অস্থিরতা নেমে এসেছে।

reporter