ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৬ মিনিট

Donik Barta

শিরোনাম:

* আকস্মিক তেলের পাম্প পরিদর্শনে জ্বালানিমন্ত্রী, সাশ্রয়ী ব্যবহারের নির্দেশ * মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী

টঙ্গীর ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৬:৫৮:০১অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৬:৫৮:০১অপরাহ্ন , ১৮ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ঘটে যাওয়া হতাহতের ঘটনায় যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি জানান, খুনিদের কোনো অবস্থায় ছাড় দেওয়ার সুযোগ নেই এবং প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করতে যথাযথ তদন্ত কার্যক্রম পরিচালিত হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তাবলিগ জামাতের জোবায়ের ও সাদ গ্রুপের সঙ্গে বিশেষ আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকটি আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সঠিক তদন্তের মাধ্যমে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, তাবলিগ জামাতের দুই গ্রুপকে তাদের অনমনীয় অবস্থান থেকে সরে এসে পরস্পর ছাড় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উভয় পক্ষের সহযোগিতা ছাড়া একটি সুন্দর ও সুশৃঙ্খল বিশ্ব ইজতেমা আয়োজন করা সম্ভব নয়।

বৈঠকের সময় স্বরাষ্ট্র উপদেষ্টা টঙ্গী ইজতেমা ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী।

reporter