ছবি: ছবি: সংগৃহীত
reporter
শিরোনাম:
ছবি: ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর একদমই দেরি করেনি মেক্সিকো। দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্তবর্তী এলাকায় ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছেন।
এর আগে, সীমান্তে মাদকের চোরাচালানের অভিযোগে মেক্সিকো সরকারকে দোষারোপ করেছিলেন ট্রাম্প, এবং মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন।
সোমবার, ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসেন মেক্সিকো প্রেসিডেন্ট শিনবাউম। উভয় নেতার মধ্যে সমঝোতায় পৌঁছানো হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, মেক্সিকোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হবে না, তবে মেক্সিকোকে সীমান্ত সুরক্ষা আরও নিশ্চিত করতে হবে। এরপরই শিনবাউম সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্য সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেন।
মেক্সিকোতে সীমান্ত পাহারা দেওয়ার জন্য নির্দিষ্ট কোনো বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়নি, কারণ সীমান্তরক্ষীদের অস্ত্র বহন করার অনুমতি নেই। তাই অবৈধ অভিবাসী ও মাদকের চোরাচালান ঠেকাতে মেক্সিকো সেনাবাহিনী ও ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর নির্ভর করছে। এই বাহিনী মাত্র কয়েক বছর আগে তৈরি করা হয়েছিল, এবং সম্প্রতি সেনাবাহিনীর অধীনে নেয়া হয়েছে।
নিউইয়র্ক টাইমস জানায়, শিনবাউম সীমান্তে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত ১০ হাজার সদস্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। ইতোমধ্যে কিছু সদস্য সীমান্ত এলাকায় পৌঁছেছে। তাদের কাজ হবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে মাদকের চোরাচালান বন্ধ করা, বিশেষত ফেন্টানিলের মতো মাদক।
২০১৯ সালে, ট্রাম্পের চাপাচাপিতে মেক্সিকোর তৎকালীন প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাদোর গুয়েতেমালার সাথে দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করেছিলেন। বর্তমানে এই বাহিনীকে উত্তরাঞ্চলীয় সীমান্ত সুরক্ষিত করার নির্দেশ দেয়া হয়েছে, যাতে মাদকের চোরাচালান রোধ করা যায়।
তবে সীমান্তে ন্যাশনাল গার্ডের সদস্য মোতায়েন করার ফলে মেক্সিকোর অন্যান্য অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে সমালোচকরা। ২০১৯ সালে এই বাহিনী প্রতিষ্ঠিত হয় অপরাধ দমন ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে। তবে, গেল সেপ্টেম্বর মাসে আইন সংশোধন করে বাহিনীকে সেনাবাহিনীর অধীনে নিয়ে আসা হয়, যা সমালোচনার জন্ম দেয়।
reporter

0

0
মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল
ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ
দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ
মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি
জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী
চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই
নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
মানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের লক্ষ্য : জামায়াতের ইফতারে প্রধানমন্ত্রী
ঈদে ভাড়া বৃদ্ধি রোধে কড়া পদক্ষেপ নেবেন সড়ক, রেল ও নৌমন্ত্রী
ইরানে হামলা শুরু করেছে ইসরায়েল: বিস্তারিত প্রতিবেদন
অর্থনীতি কঠিন অবস্থায়: অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে সরকার: মির্জা ফখরুল
‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু অমর একুশে বইমেলা
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস
একুশে পদক-২০২৬ প্রদান করলেন তারেক রহমান
যে তিন শ্রেণির নাগরিক আগে পাবেন ফ্যামিলি কার্ড
ইরানের হাতে চীনের সিএম-৩০২ সুপারসনিক ক্ষেপণাস্ত্র, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ
ময়মনসিংহে ‘মাইক্লো’র নতুন শোরুম উদ্বোধন করলেন তাহসান-ফারিণ
আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের নতুন যাত্রা
জ্বালানি সংকটের মধ্যেই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে কলাপাড়ার নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র
ঝিনাইদহ-৩ আসনে জনগণের প্রত্যাশা: নতুন দিনের স্বপ্ন, যোগ্য প্রতিনিধির অপেক্ষা
ভারত শেখ হাসিনার অন্তর্বর্তী সরকারের সমালোচনার পক্ষে নয়: বিক্রম মিসরি
সোহরাওয়ার্দী উদ্যানে নয়, বাংলা একাডেমি প্রাঙ্গণেই হবে ২০২৫ সালের বইমেলা
কাকরাইলে আবারও উত্তেজনা, নিরাপত্তা জোরদার
কপ-২৯ সম্মেলনে তিন দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
দুদকে যোগ দিলেন নতুন চেয়ারম্যান মোমেন
আ’লীগের ১৭ বছরের জঞ্জাল ১৭ মাসেও সরানো সম্ভব না : মির্জা ফখরুল
ধানমন্ডিতে গভীর রাতে ছুরিকাঘাতে প্রবাসী চিকিৎসক নিহত
গোলাম ফরিদা ছন্দা: ২৫ বছরের অভিনয় জীবনে সাফল্য এবং অপ্রাপ্তি
মহাকাশ থেকে দৃশ্যমান লাহোরের ভয়াবহ দূষণ, হাসপাতালে ভর্তি হাজারো মানুষ
সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের মহাসমাবেশে জনতার ঢল
ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের নতুন পরিকল্পনা কমিশন গঠন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি
"ডিসেম্বরে চার হাত এক হচ্ছে: বিয়ের পিঁড়িতে বসছেন নাগা-শোভিতা!"
কপ-২৯ সম্মেলনে দেশের জলবায়ু সংকট তুলে ধরতে প্রধান উপদেষ্টার আহ্বান
সিন্ডিকেটের প্রভাবেই অস্থির চালের বাজার, দাম বাড়ছে দিন দিন