ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল

reporter

প্রকাশিত: ০৫:৫৯:০৮অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০৫:৫৯:০৮অপরাহ্ন , ২৯ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ময়মনসিংহ, ২৯ ডিসেম্বর: ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার বেলা ১টা ১৫ মিনিটে উপজেলার ধলা স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আরিজ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটির ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়, যার ফলে ট্রেনটি ধলা রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় থেমে যায়। এতে গুরুত্বপূর্ণ এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এএসআই আরিজ শিকদার বলেন, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে ধলা স্টেশনের লাইন ক্লিয়ার করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরপরে রিলিফ ইঞ্জিন এসে ট্রেনটিকে ময়মনসিংহের উদ্দেশে নিয়ে যাবে। তিনি আশা প্রকাশ করেন, বিকেলের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং রেল চলাচল পুনরায় শুরু করা সম্ভব হবে।

এ ঘটনার ফলে ঢাকা ও ময়মনসিংহের মধ্যে ট্রেন যোগাযোগ ব্যাহত হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহারে বাধ্য হচ্ছেন। রেল কর্তৃপক্ষ দ্রুত রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।

reporter