ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রিভিউ শুনানি কাল

reporter

প্রকাশিত: ১১:০০:৪৪অপরাহ্ন , ১৮ জানুয়ারী ২০২৫

আপডেট: ১১:০০:৪৪অপরাহ্ন , ১৮ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে প্রবর্তিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি আগামীকাল রোববার (১৯ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, আপিল বিভাগের রোববারের শুনানির কার্যতালিকার ১৩ নম্বর ক্রমিকে এই আবেদনটির শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। গত ১ ডিসেম্বর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই শুনানির দিন ধার্য করেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, শরীফ ভূঁইয়া ও মোহাম্মদ শিশির মনির এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে আপিল বিভাগ যে রায় ঘোষণা করেছিলেন, তার পুনর্বিবেচনার আবেদনটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বছরের ১৬ অক্টোবর করেন। এর আগে সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে রিভিউ আবেদন করেন। এসব আবেদন একত্রিত করে শুনানির জন্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। সংশোধনীটির বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে বাতিলের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন পাস করে, যা ৩ জুলাই গেজেট আকারে প্রকাশিত হয়।

এছাড়া, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন।

রিভিউ আবেদনের বিষয়ে আগ্রহী বিভিন্ন পক্ষ থেকে ইতোমধ্যে আইনি প্রস্তুতি নেয়া হয়েছে। আগামীকালের শুনানিতে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে নতুন আইনি মতামত ও সিদ্ধান্ত আসতে পারে।

reporter