ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

তুলসি গ্যাবার্ডের বক্তব্য গুরুতর: পররাষ্ট্র উপদেষ্টা

reporter

প্রকাশিত: ১০:২২:৪৭অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

আপডেট: ১০:২২:৪৭অপরাহ্ন , ১৮ মার্চ ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, হত্যা এবং ধর্মীয় চরমপন্থার উত্থান সংক্রান্ত মন্তব্যকে গুরুতর বলে অভিহিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি এ কথা জানান। তুলসি গ্যাবার্ডের বক্তব্য নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টার কার্যালয় ইতিমধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থানও একই। তিনি বলেন, "উনার (তুলসি গ্যাবার্ড) বক্তব্য গুরুতর।"

এর আগে, সোমবার নয়াদিল্লিতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে প্রচারিত এক সাক্ষাৎকারে তুলসি গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে ধর্মীয় চরমপন্থার উত্থান এবং সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে তার দেশ গভীরভাবে উদ্বিগ্ন।

ওই রাতেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে তুলসি গ্যাবার্ডের বক্তব্যে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, মার্কিন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা প্রধানের বক্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর। প্রধান উপদেষ্টার কার্যালয় আরও জানায়, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। দেশটি চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তুলসি গ্যাবার্ডের বক্তব্যের পুনর্বিবেচনা ও বাংলাদেশের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও সংখ্যালঘুদের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং এ বিষয়ে সরকারের পদক্ষেপগুলো ইতিবাচক ফলাফল দিচ্ছে।

reporter