ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

উগান্ডার সেনাপ্রধানের বিরোধী নেতা ববি ওয়াইনকে শিরশ্ছেদের হুমকি

reporter

প্রকাশিত: ০৬:১৯:১২অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৬:১৯:১২অপরাহ্ন , ০৭ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিরোধী নেতা ববি ওয়াইনকে শিরশ্ছেদের হুমকি দিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। মুহুজি কাইনেরুগাবা উগান্ডার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োরি মুসেভিনির ছেলে এবং দেশটির সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বিবেচিত। গত রবিবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই হুমকি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে মুহুজি কাইনেরুগাবার বিতর্কিত পোস্ট দেওয়ার ইতিহাস রয়েছে। এর আগে ২০২২ সালে তিনি প্রতিবেশী দেশ কেনিয়ায় আগ্রাসন চালানোর হুমকি দিয়ে বিতর্কিত হয়েছিলেন। পরে অবশ্য সেই মন্তব্যের জন্য ক্ষমা চান।

সাম্প্রতিক পোস্টে তিনি উল্লেখ করেন যে তার বাবা, প্রেসিডেন্ট ইয়োরি মুসেভিনি, একমাত্র ব্যক্তি যিনি ববি ওয়াইনকে তার (মুহুজির) হাত থেকে রক্ষা করছেন। তিনি আরও বলেন, যদি তার বাবা না থাকতেন, তবে তিনি ইতোমধ্যে ববির শিরশ্ছেদ করতেন।

উগান্ডার রাজনীতিতে ববি ওয়াইন একজন প্রভাবশালী বিরোধী নেতা। তার প্রকৃত নাম রবার্ট কিয়াগুলানি। তিনি কেবল রাজনীতিক নন; একজন পপতারকা, অভিনেতা এবং আইনজীবী হিসেবেও পরিচিত। ২০২১ সালে তিনি প্রেসিডেন্ট নির্বাচনে মুসেভিনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং দ্বিতীয় স্থান অর্জন করেন।

মুহুজির হুমকির পর ববি ওয়াইন এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক পোস্টে তিনি বলেন, তিনি এই হুমকিকে হালকাভাবে নেননি। তিনি আরও দাবি করেন যে এর আগেও তাকে হত্যার চেষ্টা করা হয়েছে।

ববির পোস্টের জবাবে মুহুজি কাইনেরুগাবা আবারও বিতর্কিত মন্তব্য করেন। তিনি লেখেন, “শেষ পর্যন্ত! আমি আপনাকে জাগাতে পেরেছি? আপনার শিরশ্ছেদ করার আগে আমরা আপনাকে যে ঋণ দিয়েছি, তা পরিশোধ করুন।”

মুহুজির এই মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এবং অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম উগান্ডা সরকারের মুখপাত্র এবং সেনাপ্রধান মুহুজির মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি।

১৯৮৬ সাল থেকে উগান্ডা শাসন করছেন ইয়োরি মুসেভিনি। তার দীর্ঘ শাসনামলে মুহুজি কাইনেরুগাবা সেনাবাহিনীতে উচ্চপদে অধিষ্ঠিত হন এবং রাজনৈতিক মহলে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে তার সম্ভাবনা নিয়ে আলোচনা চলমান। তবে সাম্প্রতিক ঘটনাগুলো তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

reporter