ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

উখিয়ায় চাকমা তরুণীকে ধর্ষণচেষ্টা, রোহিঙ্গা যুবক আটক

reporter

প্রকাশিত: ০৮:১৯:৫৫অপরাহ্ন , ২০ এপ্রিল ২০২৫

আপডেট: ০৮:১৯:৫৫অপরাহ্ন , ২০ এপ্রিল ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় এক চাকমা তরুণীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেলাখোলা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আটক হওয়া যুবকের নাম ছৈয়দুল ইসলাম (২৮)। তিনি উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের বাসিন্দা সুলতান আহমদের ছেলে। ভুক্তভোগী তরুণীর বয়স ৩৩ বছর এবং তিনি উখিয়ারই বাসিন্দা।

স্থানীয়দের বরাতে পালংখালী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কামাল উদ্দিন জানান, সকালে ওই তরুণী পাহাড়ি এলাকার এক কলাবাগানে কাজে যাওয়ার সময় বুলেরঝিরি নামক একটি নির্জন স্থানে পৌঁছালে অভিযুক্ত রোহিঙ্গা যুবক তাকে একা পেয়ে পেছন থেকে ঝাপটে ধরে। এসময় তিনি ভুক্তভোগীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালান এবং মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যান।

সেখানে তরুণীকে ধর্ষণের চেষ্টা চালালে ধস্তাধস্তির সৃষ্টি হয়। একপর্যায়ে তরুণীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। তখন অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে আটক করে।

ইউপি সদস্য কামাল উদ্দিন আরও জানান, ঘটনার পর স্থানীয়রা বিষয়টি তাকে জানালে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, ভুক্তভোগী তরুণীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও আইনি প্রক্রিয়া শুরু করেছে।

reporter