ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০২ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

উত্তরায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারাল অজ্ঞাত ব্যক্তি

reporter

প্রকাশিত: ০১:৩২:৩৭অপরাহ্ন , ২৫ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০১:৩২:৩৭অপরাহ্ন , ২৫ ডিসেম্বর ২০২৪

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের একজন ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫০ বছর। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উত্তরা আর্ম পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পথচারী গোলাম রব্বানী জানান, তিনি ওই এলাকায় রাস্তা পার হওয়ার সময় দেখতে পান একজন ব্যক্তি রাস্তার মাঝখানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, ওই ব্যক্তিকে একটি ট্রাক ধাক্কা দিয়েছে। এরপর স্থানীয়দের সহায়তায় তিনি আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রব্বানী আরও জানান, ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি। তার পরনে পুরোনো লুঙ্গি ও সোয়েটার ছিল, যা দেখে তাকে ভবঘুরে বলে মনে হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এ দুর্ঘটনায় পুলিশ এখনো ট্রাক ও এর চালককে চিহ্নিত করতে পারেনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অজ্ঞাতনামা এই ব্যক্তির পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে।

reporter