ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভালোবাসায় সিক্ত আমিনুল হক, দ্বাদশ দিনে জনস্রোতে ধানের শীষের প্রচারণা

reporter

প্রকাশিত: ০৪:৪৯:১৬অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

আপডেট: ০৪:৪৯:১৬অপরাহ্ন , ০২ ফেব্রুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ঢাকা–১৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক যেখানে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনে সিক্ত হচ্ছেন। নির্বাচনী প্রচারণার দ্বাদশ দিনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
দিনভর ১৬ আসনের ২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উচ্ছ্বাসের সঙ্গে প্রচারণায় অংশ নেন। এ সময় আমিনুল হক সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন।
নেতাকর্মীরা বলেন, জনসম্পৃক্ত এই প্রচারণায় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে আমিনুল হকের প্রতি এলাকার মানুষের আস্থা ও গ্রহণযোগ্যতা ক্রমেই বাড়ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মধ্য দিয়েই এই ভালোবাসার প্রতিফলন ঘটবে।
দ্বাদশ দিনের প্রচারণা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, যেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

রিপোর্টার- মুরাদ হোসেন লিটন

reporter