ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভারত-পাকিস্তান সম্মত পূর্ণ যুদ্ধবিরতিতে, দাবি ট্রাম্পের

reporter

প্রকাশিত: ০৯:৩২:১২অপরাহ্ন , ১০ মে ২০২৫

আপডেট: ০৯:৩২:১২অপরাহ্ন , ১০ মে ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত পাকিস্তান একটি পূর্ণ তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে চলা আলোচনার পর দুই দেশ এই সিদ্ধান্তে পৌঁছেছে।

ট্রাম্প বলেন, “বিবেচনা বোধ দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ।”

তবে ভারত কিংবা পাকিস্তানের পক্ষ থেকে এখনো বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এর আগে রাতভর সীমান্তে ড্রোন হামলা গোলা নিক্ষেপের ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পাকিস্তানের দাবি, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এর জবাবে পাকিস্তানও ভারতের একটি বিমানঘাঁটি অন্যান্য স্থানে পাল্টা আঘাত হানে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তার দেশ ভারতকে ‘সমুচিত’ জবাব দিয়েছে। অন্যদিকে ভারতের সেনাবাহিনী জানায়, পশ্চিম সীমান্তে পাকিস্তানের চালানো ড্রোন হামলা বেসামরিক নাগরিকদের বিপদের মুখে ফেলেছে।

উভয় দেশই জানিয়েছে, অন্য পক্ষ প্রথমে পদক্ষেপ নিলে তারা উত্তেজনা প্রশমনের বিষয়টি বিবেচনায় নিতে প্রস্তুত।

reporter