ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৩ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভারত সীমান্তে বেড়া দেওয়ার ক্ষেত্রে চুক্তি মানার দাবি জানিয়েছে

reporter

প্রকাশিত: ১০:১৪:২৯অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

আপডেট: ১০:১৪:২৯অপরাহ্ন , ১৩ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে যে বেড়া দেওয়ার কাজ চলছে, তা দুই দেশের সব চুক্তি ও প্রটোকল মেনেই করা হচ্ছে। সোমবার (১২ জানুয়ারি) ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এই বার্তা দেওয়া হয়েছে। সাউথ ব্লকের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার জন্যই এই বেড়া স্থাপন করা হচ্ছে এবং এটি চুক্তি অনুযায়ীই করা হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমান্তে কাঁটাতারের বেড়া, বাতি ও নজরদারি ডিভাইস স্থাপন করা হচ্ছে মূলত সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে। এর মাধ্যমে আন্তঃসীমান্ত অপরাধ, চোরাকারবারি, এবং অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলা করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত সপ্তাহে সীমান্তের কিছু এলাকায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-র মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ অবস্থায় পতাকা বৈঠকের পর বিএসএফ বেড়া দেওয়ার কাজ সাময়িকভাবে বন্ধ রাখে। কিন্তু এর জেরে ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে রবিবার তলব করা হয়।

পরের দিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে জানায় যে, বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়ার ক্ষেত্রে দুই দেশের পূর্বের চুক্তি ও প্রটোকল মানা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সীমান্ত অপরাধ দমন ও চোরাকারবারি বন্ধে ভারত তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। ভারতের পক্ষ থেকে আরও বলা হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ও অপরাধমূলক কার্যকলাপ রোধে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা গ্রহণ করবে।

ভারতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, সীমান্ত সুরক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের সমঝোতা ও চুক্তি অনুযায়ীই হচ্ছে।

reporter