ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভারতে আবারও যুদ্ধবিমান বিধ্বস্ত

reporter

প্রকাশিত: ০৬:৪৯:১১অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:৪৯:১১অপরাহ্ন , ০৬ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি মিরাজ ২০০০ সিরিজের একটি টুইন সিটার বিমান। বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রদেশের শিবপুরীর কাছে নিয়মিত প্রশিক্ষণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) জানায়, আইএএফের একটি মিরাজ ২০০০ বিমান নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় শিবপুরীর (গোয়ালিয়র) কাছে বিধ্বস্ত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় দুজন পাইলটই নিরাপদে বের হয়ে এসেছেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে আইএএফ। মিরাজ ২০০০ যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের ডাসল্ট এভিয়েশন। ১৯৭৮ সালে এটি প্রথমবারের মতো আকাশে উড্ডয়ন করে।

ডাসল্ট এভিয়েশনের ওয়েবসাইটে বলা হয়েছে, ১৯৮৪ সালে ফরাসি বিমানবাহিনী এটিকে তাদের বহরে অন্তর্ভুক্ত করে। সেই সময় ৬০০টি মিরাজ ২০০০ সিরিজের বিমান তৈরি করা হয়। এর ৫০ শতাংশ ভারতসহ ৮টি দেশে রপ্তানি করা হয়।

ভারতীয় বিমানবাহিনীতে মিরাজ ২০০০ কার্গিল যুদ্ধে ব্যাপক সাফল্য অর্জন করে। এটি সন্ত্রাসবাদী এবং পাকিস্তানি বাহিনীর দখলকৃত পাহাড়ের চূড়ায় অত্যন্ত নির্ভুলভাবে বোমা হামলা চালায়। এছাড়া ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটের গভীরে একটি সন্ত্রাসী শিবিরে বোমা হামলা চালানোর জন্য ভারতীয় বিমানবাহিনী এই বিমান ব্যবহার করে।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। রাজস্থানের বারমেরে উত্তরলাই বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হন বিমানের পাইলট।

আইএএফের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

এছাড়া গত বছরের ৪ জুন নাসিকের শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সে ঘটনায়ও পাইলট এবং কো-পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

reporter