ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১০:৫৯ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান ঢাকা-১৬ আসনের বিএনপি মনোনীত আমিনুলের।

reporter

প্রকাশিত: ০৮:০৯:৫৫অপরাহ্ন , ২৯ জানুয়ারী ২০২৬

আপডেট: ০৮:০৯:৫৫অপরাহ্ন , ২৯ জানুয়ারী ২০২৬

বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত

ছবি: বাংলার বার্তার নিজস্ব ক্যামেরায় ধারণকৃত



ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, তরুণ প্রজন্মের শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা একমাত্র বিএনপির রয়েছে। তিনি অভিযোগ করেন, জামায়াত মিথ্যাচার ও প্রতারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে মিরপুর ৬ নম্বর টি-ব্লকের বস্তি এলাকায় গণসংযোগকালে তিনি আরও অভিযোগ করেন, জামায়াত ঘরে ঘরে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর সংগ্রহ করছে, যা ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি করছে।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটি সহনশীলতা বজায় রেখে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ তারিখ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের সচেতন ভোটাররা ব্যালটের মাধ্যমে সব ষড়যন্ত্রের জবাব দিয়ে ধানের শীষ প্রতীককে বিজয়ী করবে।
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোট নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিষয়ে জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি বলেন, কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটলেও সেগুলোকে অতিরঞ্জিত করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

রিপোর্টার - মুরাদ হোসেন লিটন

reporter