ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০৪ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভোটার তালিকা হালনাগাদে যুক্ত হচ্ছে ৫০ লাখের বেশি নতুন ভোটার

reporter

প্রকাশিত: ১১:৫০:০০অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ১১:৫০:০০অপরাহ্ন , ০৪ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রায় ৫০ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন। এ তথ্য জানিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

ইসি সচিব জানান, হালনাগাদের মাধ্যমে মোট ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে, মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে ১৫ লাখ ২৩ হাজার জনকে, যা মোট ভোটারের ১.৭৭ শতাংশ।

তিনি আরও জানান, নতুন ভোটারদের মধ্যে ১৬ লাখ নারী রয়েছেন। এছাড়া, যারা আগে বাদ পড়েছিলেন, তাদেরও নতুন করে তালিকায় যুক্ত করা হবে। চলমান নিবন্ধন প্রক্রিয়া আগামী ১১ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। ভোটাররা অনলাইনের পাশাপাশি আঞ্চলিক কার্যালয়েও নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

ইসি সচিব আশ্বস্ত করেন, যদি কোনো তথ্য সংগ্রহকারী নির্দিষ্ট কোনো বাড়িতে না গিয়ে থাকে, তবে সে বিষয়টি খতিয়ে দেখা হবে। এছাড়া, ১৭ বছর বয়সী কেউ ভুল তথ্য দিয়ে ভোটার হয়েছে এমন কোনো তথ্য কমিশনের কাছে নেই। তবে কেউ নির্দিষ্টভাবে এমন কোনো তথ্য জানালে কমিশন তা গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও সঠিক তথ্যনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ইসি সচিব।

reporter