ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০১ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ভ্যাট বৃদ্ধির কারণ শিগগির জানানো হবে: অর্থ উপদেষ্টা

reporter

প্রকাশিত: ০৭:৩০:৪৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

আপডেট: ০৭:৩০:৪৬অপরাহ্ন , ২১ জানুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, কী পরিপ্রেক্ষিতে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে, তা কিছুদিন পর জানানো হবে। ভ্যাট বৃদ্ধির ফলে জিনিসপত্রের দামে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে তিনি দাবি করেন। সমালোচনার বিষয়ে তিনি বলেন, ‘যারা এর সমালোচনা করছে, করুক। তাদের আটকানোর কিছু নেই।’

মঙ্গলবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, ভ্যাট বৃদ্ধির পাশাপাশি কিছু ক্ষেত্রে শুল্ক ছাড় দেওয়া হয়েছে। তিনি বলেন, বাজেটের সময় কর ও ভ্যাটের বিষয়গুলো নির্ধারণ করা হয় এবং তখন এটি আরও সমন্বয় করা হবে।

ওএমএস (খোলা বাজারে সরকারি উদ্যোগে পণ্য বিক্রয়) কার্যক্রম বন্ধের বিষয়ে তিনি বলেন, বর্তমান বাজার পরিস্থিতিতে এটি আপাতত স্থগিত করা হয়েছে। এর আগে বিশেষ পরিস্থিতির কারণে এই কার্যক্রম শুরু করা হয়েছিল। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও ওএমএস কার্যক্রম চালু করা হবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এত দিন যেভাবে ওএমএস চলেছে, সেভাবে আর করা যাবে না। সরকার চেষ্টা করছে দ্রব্যমূল্য আরও কীভাবে সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়।’

সাধারণত নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ ওএমএসের পণ্য ক্রয় করে থাকে। তবে এই কার্যক্রম বন্ধ থাকায় এই শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হবে কিনা, এ প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন, ‘এসব পণ্য এত ভর্তুকি মূল্যে দেওয়া হয় যে অনেক সামর্থ্যবান মানুষও এটি কিনে থাকেন।’

অর্থ উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, সরকারের গৃহীত পদক্ষেপগুলো বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে এবং জনসাধারণের উপর আর্থিক চাপ কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

reporter