ঢাকা,  শনিবার
৭ মার্চ ২০২৬ , ১১:০০ মিনিট

Donik Barta

শিরোনাম:

* মধ্যপ্রাচ্যগামী আজ ২৫ ফ্লাইট বাতিল * ঢামেকে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, বিভিন্ন অসঙ্গতি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ * দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর * গণভোটের রায় বাতিলের চেষ্টা চলছে: নাহিদ ইসলামের অভিযোগ * মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি বাজারে অস্থিরতা, বাংলাদেশের জন্যও বাড়ছে ঝুঁকি * জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেওয়ার প্রস্তাব বিএনপির: স্বরাষ্ট্রমন্ত্রী * চিকিৎসাধীন অর্থমন্ত্রীকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল * ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের বাঁচা-মরার লড়াই * নতুন প্রজন্ম সব দেখছে, ফাঁকি দেওয়ার সুযোগ নেই: স্বাস্থ্যমন্ত্রী * ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

reporter

প্রকাশিত: ০৬:১১:১৮অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

আপডেট: ০৬:১১:১৮অপরাহ্ন , ০৫ ফেব্রুয়ারী ২০২৫

ছবি: সংগৃহীত

ছবি: ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করছেন।

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। জায়মা রহমান, যিনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা, এই অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করছেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নিতে গত ১০ জানুয়ারি বিএনপির একটি প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে যাননি এবং তার পরিবর্তে অনুষ্ঠানে যোগ দিতে কন্যা ব্যারিস্টার জায়মা রহমানকে পাঠানো হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে ৫ ও ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্রেকফাস্ট প্রেয়ার, যেখানে কংগ্রেস ও সিনেটের সদস্যরা উপস্থিত থাকবেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দেবেন।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বিশ্বখ্যাত অনুষ্ঠান, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত হন। এই অনুষ্ঠানে রাজনৈতিক মতাদর্শের পার্থক্য নির্বিশেষে সবাই একত্রিত হয়ে বিশ্ব শান্তি ও মানবতার জন্য প্রার্থনা করেন।

reporter